
সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহানের জামিন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালত তার আইনজীবীকে তীব্র ভর্ৎসনাও করেছে।
উল্লেখ্য, ২০১৯ সালে লোকসভা নির্বাচন পরবর্তী হিংসায় তিন বিজেপি নেতার খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে নাম রয়েছে শেখ শাহজাহানের। ২০২৪ সালে গোড়ায় রেশন দুর্নীতির তদন্তে শাহজাহানের বাড়িতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন তদন্তকারী দলের আধিকারিক, আধাসেনা এবং সাংবাদিকরা।
তারপর তাকে তন্ন তন্ন করেও খোঁজ মেলেনি। প্রায় ২ মাসের মাথায় তাকে মিনাখাঁ থেকে গ্রেফতার করা হয়েছিল। সেই থেকেই জেলে রয়েছেন সন্দেশখালির বেতাজ বাদশাহ শাহজাহান। তার বিরুদ্ধে নারা নির্যাতন, জমি দখল, হুমকি দেওয়া থেকে তোলাবাজি সব অভিযোগই রয়েছে।
