সায়নের জামিন বিরোধিতা খারিজ সুপ্রিম কোর্টে

0
140
Supreme Court rejects Sions bail plea
Supreme Court rejects Sions bail plea
ছাত্রসমাজের নেতা সায়ন লাহিড়ির জামিনের বিরোধিতায় করা রাজ্যের মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের  বিচারপতি পারদিওয়ালা জানিয়ে দিয়েছে  সায়ন লাহিড়ির জামিন মঞ্জুর হওয়াই উচিত।
কিন্তু এফআইআর খারিজের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। ২৭ আগস্ট, আর জি কর-কাণ্ডে সুবিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ। পুলিশের অনুমতি ছাড়া এই কর্মসূচি আটকাতে পুলিশের সক্রিয়’তা লক্ষ্য করা গিয়েছিল। ওইদিন সন্ধেবেলা পশ্চিমবঙ্গ ছাত্রসমাজে’র আহ্বায়ক সায়ন লাহিড়িকে গ্রেফতার করে পুলিশ। জেল হেফাজতে রাখা হয়েছিল তাঁকে। গ্রেফতারির বিরোধিতায় সায়ন লাহিড়ি শুক্রবার উচ্চ আদালতের দ্বারস্থ হলে বিচারপতি অমৃতা সিনহা তাঁকে জেলমুক্তির নির্দেশ দেন। শনিবার সেই নির্দেশ অনুযায়ী সায়ন মুক্তি পেয়েছে। তবে তাঁর এই মুক্তির বিরোধিতা করে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। এদিন সেই মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত। এদিকে  সন্দেশখালি এবং আর জি কর মামলায় অংশগ্রহণের জন্য কলকাতা পুলিশ এবং রাজ্য প্রশাসন সুনির্দিষ্টভাবে টার্গেট করছে তাঁকে। তাঁকে খুন করা হতে পারে বলেও সুপ্রিম কোর্টে আশঙ্কা প্রকাশ করেছেন আইনজীবী সংযুক্তা সামন্ত।