কুমন্তব্যে ফের সুপ্রিম ভর্ৎসনা মন্ত্রী বিজয় শাহ-কে

0
105
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ভারতীয় সেনা অফিসার কর্নেল সোফিয়া কুরেশিকে উদ্দেশ্যে করে কুমন্তব্যে আবারও সুপ্রিম ভর্ৎসনার মুখে পড়েছেন বিজয় শাহ। শীর্ষ আদালতে মধ্যপ্রদেশের মন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন, কুমিরের কান্না না কাঁদতে। যদিও তিনি নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছিলেন, তবে আদালত তা গ্রহণ করেনি।
বিচারপতি সূর্যকান্ত জানিয়েছেন, মন্ত্রী যে ভাবে ক্ষমা চেয়েছেন তা আন্তরিক হলে মনে হয় নি। বরং মনে হয়েছে আদালতের হাত থেকে বাঁচতেই তাঁর এই ক্ষমাপ্রার্থনা। তার মন্তব্যের জন্য কী পদক্ষেপ করা হয়েছে, মধ্যপ্রদেশ সরকারের কাছে জানতে চেয়েছে আদালত। পুলিশের কাছেও তদন্তের অবস্থা জানতে চাওয়া হয়েছে। কর্নেল সোফিয়া কুরেশিকে সন্ত্রাসবাদীদের বোন বলেছিলেন বিজয় শাহ।
ওই মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে এফআইআরের নিদেশ দিয়েছিল মধ্যপ্রদেশ হাইকোর্ট। সুপ্রিম কোর্টের প্রধানবিচারপতি বিআর গবাই আগেই, অর করা মন্তব্যের নিন্দা করেছিল। এরপর তিনি ক্ষমা চেয়েছিলেন তবে ফের শীর্ষ আদালত তাঁকে ভর্ৎসনা করেছে।