ভোট পরবর্তী হিংসা : জামিন দিতে পারবে আদালত

0
141
Post poll violence Court can grant bail
Post poll violence Court can grant bail
পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসা মামলায় ধৃতদের জামিন দিতে পারবে হাইকোর্ট এবং নিম্ন আদালত। এমনটাই জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।
শুক্রবার বিচারপতি অভয় এস অকা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহর বেঞ্চ জানিয়েছে, পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসা মামলায় আইন মোতাবেক জামিন দিতে পারবে হাইকোর্ট এবং নিম্ন আদালত।ভোট পরবর্তী হিংসা মামলা রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার জন্য শীর্ষ আদালতে আবেদন জানায় সিবিআই। আক্রান্ত অনেকেও অন্য রাজ্যে বিচারপ্রক্রিয়া চালানোর জন্য আবেদন জানান। এই নিয়ে সব পক্ষের কাছে হলফনামা চেয়েছে সুপ্রিম কোর্ট। ২২ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে। ওই মামলায় এক অভিযুক্তের পক্ষে শীর্ষ আদালতে সওয়াল করা হয়, ২০২১ সাল থেকে তিনি জেলবন্দি। বিচার হচ্ছে না। সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন রয়েছে, তাই এই যুক্তিতে জামিনও দিচ্ছে না নিম্ন আদালত। এই অবস্থায় আর কতদিন জেলবন্দি করে রাখা হবে। ওই আবেদনের পরেই সুপ্রিম কোর্ট জানিয়েছে, আইন মেনে অভিযুক্তদের জামিন মিলবে হাইকোর্ট এবং নিম্ন আদালত থেকে।