গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National সাংবিধানিক পদে ধর্ম’র ভিত্তিতে আক্রমণ না! বলল সুপ্রিম কোর্ট

    সাংবিধানিক পদে ধর্ম’র ভিত্তিতে আক্রমণ না! বলল সুপ্রিম কোর্ট

    0
    57
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    সাংবিধানিক পদে বসে থেকে কেউ ধর্ম, বর্ণ, ভাষা বা অঞ্চলের ভিত্তিতে কোনও নির্দিষ্ট সম্প্রদায়কে আক্রমণ করতে পারেন না। এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট।
    শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, সরকারি পদে আসীন ব্যক্তি হোন বা সাধারণ মানুষ, কেউ-ই কোনও বক্তৃতা, মিম, কার্টুন বা ভিজ়্যুয়াল আর্টের মাধ্যমে কোনও সম্প্রদায়কে অপমান করতে পারেন না। নীরজ পাণ্ডে পরিচালিত এক চলচ্চিত্রের নাম ঘিরে সম্প্রতি বিতর্ক দানা বাঁধে। ওই চলচ্চিত্রের নাম একটি নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি অপমানজনক বলে অভিযোগ ওঠে। তা নিয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্টেও। চলচ্চিত্র নির্মাতা পক্ষ ইতিমধ্যে সেই নাম পরিবর্তনের জন্য রাজি হয়েছে।
    ফলে মামলাটিরও নিষ্পত্তি হয়ে গিয়েছে। বুধবার ওই মামলার রায় প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট।