
নির্যাতিতা নিজেই বিপদ ডেকে এনেছেন, দায় তাঁরই, সেই মন্তব্যের জেরে সুপ্রিম ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে এলাহাবাদ হাইকোর্টকে। শীর্ষ আদালতের বক্তব্য এই ধরনের মন্তব্য করা উচিত হয়নি।
শীর্ষ আদালতের বক্তব্য, এই ধরনের মন্তব্য করা উচিত হয়নি। হাইকোর্ট যা বলেছে, তা অত্যন্ত অসংবেদনশীল বলেও মনে করে সুপ্রিম কোর্ট। দিন কয়েক আগেই এক ধর্ষণ মামলায় অভিযুক্তের জামিন মঞ্জুর করে এলাহাবাদ হাইকোর্ট।
রায় দেওয়ার সময় বিচারপতি সঞ্জয়কুমার সিংহের বেঞ্চ মন্তব্য করে, নির্যাতিতা অভিযোগকে যদি সত্যি বলে মেনে নেওয়া হয়, তা-ও এটি বলা যেতে পারে, যে তিনি নিজেই নিজের বিপদকে ডেকে এনেছিলেন। এর জন্য দায়ী তিনিই। সেই মন্তব্য নিয়ে আপত্তি জানিয়েছে সুপ্রিম কোর্ট।
