অযোগ্যদের নিয়োগের চেষ্টায় রাজ্য! সুপ্রিম ভর্ৎসনা 

0
131
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
বাতিল হওয়া চাকরিপ্রার্থীদের ঘুরপথে পরীক্ষায় বসানোর ব্যবস্থা করেছিল এসএসসি। এমনই অভিযোগ শুনে রাজ্য ও স্কুল সার্ভিস কমিশনকে চরম ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বেশ কয়েকজন চাকরিহারা দাবি করেন তাঁরা সুপ্রিম-রায়ের অপেক্ষায় ছিলেন, ফলে ফর্ম ফিল আপ করেননি।
সময় বাড়ানোর আর্জি জানান তাঁরা। স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ পরীক্ষার দিন পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন পরীক্ষার্থী। এছাড়াও ২০১৬ সালের মতো এবারেও গ্র‍্যাজুয়েশনে ৪৫ শতাংশ নম্বর পাওয়া চাকুরিরত শিক্ষকদের নতুন নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়ার আবেদন জানানো হয়েছিল। এই আবেদনের সম্মতি দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ।
চাকুরিরত যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের ফর্ম ফিল আপ করার জন্য সাত দিন অতিরিক্ত সময় দেওয়ার কথাও বলেছে শীর্ষ আদালত। রাজ্য ও এসএসসি চাইলে পরীক্ষা পিছিয়ে দেওয়ার বিষয়টিও বিবেচনা করতে পারে বলে উল্লেখ করেছে সুপ্রিম কোর্ট।