নির্বিচারে বৃক্ষছেদনে সুপ্রিম ভর্ৎসনা তেলেঙ্গানা সরকারকে

0
107
ছবি সৌজন্যে : এক্স
হায়দ্রাবাদে নির্বিচারে গাছ কাটা সপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে তেলেঙ্গানার কংগ্রেস সরকারকে। পরিস্থিতির বিচারে উন্নয়নের চেয়ে সবুজ প্রকৃতি রক্ষায় জোর দেওয়ার কথা বলেছেন বিচারপতি। আইনজীবী অভিষেক মনু সিংভিকে বিচারপতি বলেছেন, অতীতে চণ্ডীগড় শহরের সুখনা হ্রদকে বাঁচানোর জন্য একটি আবাসন প্রকল্প করে দিয়েছিল আদালত।
হায়দ্রাবাদের কাঞ্চা গাচ্চিবলি এলাকায় সরকারি প্রকল্পকে ন্যায্যতা দেওয়ার পরিবর্তে পুনরুদ্ধারের চেষ্টা করলে ভালো হবে। চড়া হুঁশিয়ারির সুরে বিচারপতি বলেছেন, জঙ্গলে বুলডোজারের উপস্থিতির বিষয়ে কোর্ট ওয়াবিহাল। ১০০ কোটি টাকার একটি জঙ্গলকে ধ্বংস করা হচ্ছে। এখন দেখার বিষয় রাজ্য নদীর তীরে একটি অস্থায়ী কারাগার তৈরি করতে চান? যাতে সেখানে সরকারি আধিকারিকেরা কয়েক মাস থাকতে পারেন।