
কিশোরীর বুকে হাত দেওয়া বা পাজামার দড়ি খোলা ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা নয়, এলাহাবাদ হাইকোর্টের বিতর্কিত রায়ে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি ওই রায়ে সংবেদনশীলতার অভাব বলেই উল্লেখ করেছে শীর্ষ আদালত।
বিচারপতি বিআর গবাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ জানিয়েছে, এলাহাবাদ হাইকোর্টের রায়ে তাঁরা ব্যথিত। কেন্দ্র এবং উত্তরপ্রদেশ সরকারের কাছে এই বিষয়ে জবাব তলব করেছে শীর্ষ আদালত।
সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টের বেঞ্চের সহ সহমত পোষণ করেছেন। তিনি বলেছেন, কিছু রায়ের উপর স্থগিতাদেশ দেওয়ার প্রয়োজন রয়েছে।







