
আইসিডিএস সুপারভাইজার নিয়োগে ২০১৫ কেন্দ্রের ফিফটি ফিফটি নীতি মানেনি পশ্চিমবঙ্গ সরকার। এই অভিযোগ রাজ্য সরকারের ২০১৯ সালে আইসিডিএস সুপারভাইজার নিয়োগের ওপর মঙ্গলবার স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
চার সপ্তাহ পরে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালে ৩ হাজার ৪৫৮টি পদে আইসিডিএস সুপারভাইজার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার। কিন্তু সেখানে মাত্র ৪৪২টি পদ অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য রেখে বাকি ৩ হাজার ৩৬টি পদে সরাসরি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। এই অভিযোগে প্রথমে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন এক আইডিএস কমা। উচ্চ আদালত সেই মামলায় নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিলে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চও সিঙ্গল বেঞ্চের রায় বহাল রেখেছিল।
ফলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে বিচারপতি পঙ্কজ মিত্তলের বেঞ্চ জানতে চান কেন নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করা হবে। জবাবে আইসিডিএস কর্মীদের আইনজীবী কেন্দ্রের ২০১৫ সালের ফিফটি ফিফটি নীতির কথা তুলে ধরেন। তারপরেই আপাতত ওই নিয়োগের ওপর স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।
