শুক্রে সুপ্রিম কোর্টে রাজীব মামলার শুনানি

0
97
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
সারদাকাণ্ডে পশ্চিমবঙ্গের ডিজি রাজীব কুমারের জামিন মামলার শুক্রবার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ গত ৬ বছর ধরে একটি মামলা ঝুলে রয়েছে, অথচ তদন্তের জন্য রাজীব কুমারকে ডাকা হয়নি।
কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে সিবিআইয়ের উদ্দেশ্যে মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। সিবিআইয়ের এই বিলম্বিত মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি বিআর গাভাই। সোমবার সুপ্রিম কোর্টে রাজীব কুমারের হয়ে সওয়াল করেছেন আইনজীবী বিশ্বজিৎ দে। তাঁর অভিযোগ, ৬ বছর আগেকার এই মামলা, অথচ একদিনের জন্যও তাঁর মক্কেলকে ডেকে পাঠিয়ে কোনও জিজ্ঞাসাবাদ করা হয়নি। উল্টে রাজীব কুমার নিজে একাধিকবার তদন্তে সহযোগিতা করতে চেয়েছেন।
আইনজীবীর দাবি, আসলে সিবিআইয়ের এই ভূমিকা তাঁর মক্কেলের সম্মানহানির চেষ্টা। এসব শুনেই প্রধান বিচারপতি বিস্মিত হয়ে প্রশ্ন করেন, ৬ বছর ধরে কী করছিলেন?