এসএসসি মামলায় সুপ্রিম স্বস্তি রাজ্যের, বহাল হাইকোর্টের রায়

0
115
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
এসএসসি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। এর আগে স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি নিয়ে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে।
নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি ও বিধিকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার যাবতীয় আবেদন খারিজ করে দেয় হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। সুপ্রিম বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের সামনে মামলাকারীদের আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেছেন, নতুন বিজ্ঞপ্তিতে ১০ নম্বর অতিরিক্ত দেওয়া হয়েছে। অযোগ্যদের বেতনের টাকা ফেরত দিতে হবে, বলা হয়েছিল সুপ্রিম কোর্টের মূল রায়ে।
তাঁরা কোনওভাবেই নিযুক্ত হতে পারবেন না, বলা হয়েছিল সেই কথা। পাল্টা বিচারপতি বলেছেন, সার্ভিস কমিশন নিজেদের মত করে স্ট্যান্ডার্ড তৈরি করতে পারে। শীর্ষ আদালত এই বিষয় নিয়ে হস্তক্ষেপ করতে আগ্রহী নয়। মামলা খারিজ করা হয়েছে বলেও জানিয়েছেন বিচারপতি সঞ্জয় কুমার।