
ট্রাইব্যুনাল নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে নিজের জয় দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিনয়ী হয়ে দাবি করেছেন তিনিই এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছেন।
এবং এই রায় তারই ফল। নিজেই বলেছেন এই রায়ের পর তাঁর চেয়ে খুশি আর কেউ নেই। বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে কোচবিহারে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারে হেলিপ্যাডে নেমেই রায় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন দিনহাটা থেকে হেলিকপ্টারে উঠেই সুখবরটা পেয়েছেন। প্রথম থেকে বলে আসছিলেন ধৈর্য ধরতে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন বিচারব্যবস্থা জন্য তিনি গর্বিত। তিনি মামলা করেছিলেন, তাই এই রায়ে তাঁর চেয়ে আর খুশি কেউ নেই। যাঁদের নাম ভোটের দুদিন আগে তালিকায় যুক্ত হবে, সেই ভোটারদের যেন কোনও অসুবিধের মধ্যে পড়তে না হয় সে দিকটি দলের নেতাকর্মীদের দেখতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি আরও বলেছেন যাদের নামের নিষ্পত্তি হবে, তাঁদের ভোটার শ্লিপ তৈরির বিষয়টি নেতৃত্বকে দেখতে হবে। যেন ভোটের আগে তা সবার কাছে পৌঁছে যায়।
