ডিজিপির বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের 

0
67
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
রাজ্য বিধানসভা ভোটের প্রাক্কালে এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট।
পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে রাজ্যের ডিজি-কে কঠোর পরিণতির মুখে পড়তে হতে পারে – এমনই সতর্কবার্তা দিলেন প্রধান বিচারপতি। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে রাজ্যে এসআইআর প্রক্রিয়া ঘিরে একের পর এক উত্তেজক ঘটনা সামনে আসছে। বিভিন্ন জেলায় রোল অবজার্ভার এবং বুথস্তরের আধিকারিকদের বিক্ষোভের মুখে পড়ার অভিযোগ উঠেছে।
পাশাপাশি ফর্ম-৭ জমা ও তা ঘিরে আপত্তি নিয়েও একাধিক স্থানে অশান্তির খবর মিলেছে। এই সামগ্রিক পরিস্থিতিকেই উদ্বেগজনক বলে মন্তব্য করেছে আদালত। শুক্রবারের শুনানিতে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, নির্বাচনের আগে আইন-শৃঙ্খলার এই অবনতি গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে অনুকূল নয়। যদি অবিলম্বে পরিস্থিতি সামাল দেওয়া না হয়, কিংবা পুলিশ কার্যকর পদক্ষেপ না করে, তবে ডিজি-কে জবাবদিহি করতে হবে।