জনবহুল স্থান থেকে পথকুকুরদের সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

0
103
ছবি সৌজন্যে : এক্স

আগামী আট সপ্তাহের মধ্যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাস স্ট্যান্ড, খেলাধলোর জায়গা ও রেলওয়ে স্টেশন থেকে পথকুকুরদের সরাতেই হবে।

নির্বীজকরণের জন্য পথকুকুরদের যে সমস্ত এলাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে আর তাদের ফেরানো হবে না। শুক্রবার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনকে এমনই নির্দেশ দিয়েছে বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা, বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চ। শীর্ষ আদালতের নির্দেশে নির্বীজকরণের পর পথকুকুরদের ঠাঁই হবে সরকারি আশ্রয়কেন্দ্রেই। সুপ্রিম কোর্ট জানিয়েছে, কোন কোন জায়গায় পথকুকুর থাকবে না, তা চিহ্নিত করবে স্থানীয় প্রশাসন।

স্কুল, কলেজ, হাসপাতাল, খেলার মাঠ কিংবা কোনও সরকারি ভবনে যাতে পথকুকুর ঢুকতে না পারে, তার জন্য বেড়া দেওয়ার বিষয়টি নিশ্চিত করবেন জেলাশাসকরা। শীর্ষ আদালতের তরফে এ-ও জানানো হয়েছে, ওই সমস্ত জায়গায় পথকুকুর ঢুকছে কিনা, তার ওপর নজরদারি চালাতে হবে।