
৩১ ডিসেম্বরের মধ্যে হাসপাতালে ভর্তি করতেই হবে আন্দোলনরত কৃষক নেতা জগজিৎ সিং ধালেওয়ালকে। এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
এক মাসেরও বেশি সময় ধরে অনশনে রয়েছেন পাঞ্জাবের কৃষক নেতা জগজিৎ সিং ধালেওয়াল। তাঁর নেতৃত্বে ইতিমধ্যেই দিল্লিতে অভিযান করেছেন কৃষকরা। এমনকী সংসদ ভবন ঘেরাওয়ের কর্মসূচিও নেওয়া হয়েছিল। তাতেও কেন্দ্র কৃষকদের পাঁচ দফা দাবি মানেনি। এমনকী সংযুক্ত কিষাণ মোর্চার সঙ্গে কেন্দ্রের আলোচনাও শুরু হয়নি। শেষমেশ ধালেওয়াল বাধ্য হয়ে আমরণ অনশনে বসার সিদ্ধান্ত নেন। এর মধ্যে পাঞ্জাব সরকারের তরফে তাঁকে হাসপাতালে ভর্তি করানোর চেষ্টা করা হয়েছিল।
কিন্তু তিনি তা নিতে অস্বীকার করেছেন। কিন্তু সুপ্রিম কোর্ট সাফ বলছে, যেভাবেই হোক ৩১ ডিসেম্বরের মধ্যে ওই কৃষকনেতাকে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য রাজি করাতে হবে।









