৩১ মার্চের মধ্যে ডিএ-র ২৫% দিতে সুপ্রিম নির্দেশ

0
118
ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। রাজ্যকে ডিএ মামলায় এমনই বড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানিয়েছেন মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতে হবে রাজ্য সরকারকে।
তবে কবের মধ্যে তা দিতে হবে, সেই তারিখ স্পষ্ট নয়। সুপ্রিম কোর্টের রায়ের প্রতিলিপি মিললে তবেই তা জানা যাবে। বকেয়া ডিএ দেওয়ার বিষয়ে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে চার সদস্যের কমিটি হবে। সুপ্রিম কোর্ট জানায়, রোপা রুল নিয়ে অনুযায়ী ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার। ২৫ শতাংশ দেওয়ার পরেও বকেয়া ডিএ-র আরও ৭৫ শতাংশ বাকি থাকবে। সেই বকেয়া নিয়ে সিদ্ধান্ত নেবে ওই চার সদস্যের কমিটি। বকেয়া কী ভাবে, কতগুলি কিস্তিতে দিতে হবে সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে ওই কমিটি। সুপ্রিম কোর্ট প্রথমে জানিয়েছিল, বকেয়া ডিএ-র ৫০ শতাংশ দিয়ে দিতে হবে রাজ্যকে। কিন্তু রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি জানান, ৫০ শতাংশ বকেয়া ডিএ দেওয়া এখনই সম্ভব নয়। তা হলে রাজ্য চালানো যাবে না। তখন আদালত জানায়, অন্তত ২৫ শতাংশ বকেয়া ডিএ ছয় সপ্তাহের মধ্যে দিতেই হবে রাজ্য সরকারকে।
কিন্তু ওই সময়সীমার মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিতে পারেনি। আদালতের কাছ থেকে আরও ছ’মাস সময় চাওয়া হয়। সেই আবেদনের ভিত্তিতে গত ৪ অগাস্ট থেকে শুনানি চলে সুপ্রিম কোর্টের বিচারপতি কারোল এবং বিচারপতি মিশ্রের বেঞ্চে। গত ৮ সেপ্টেম্বর সেই আবেদনের ভিত্তিতে মামলার শুনানি শেষ হয়। ১৬ মে-র নির্দেশই সুপ্রিম কোর্ট বহাল রাখল বৃহস্পতিবার।