দিল্লি-পাটনা-আগ্রার জাল ওষুধ রাজ্যে, দাবি বিসিডি-র

0
95
ছবি সৌজন্যে : নিজস্ব

স্বাস্থ্য দফতরের নির্দেশিকার মধ্যে এবার আগ্রা, দিল্লি, পাটনা থেকে জাল ওষুধ এরাজ্যে ঢুকছে বলে অভিযোগ করেছে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। রাজ্যের সর্ববৃহৎ ওষুধ বিক্রেতা সংগঠনের তরফে অভিযোগ করা হয়েছে জাল ওষুধ বিক্রি রুখতে কেন্দ্রের নজরদারির অভাব স্পষ্ট।

কোভিডের পরে জাল ওষুধের পরিমাণ ৪৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তাঁদের দাবি সারা বিশ্বে ভারত তৃতীয় দেশ যেখানে ৩৫ শতাংশ জাল ওষুধ বাজার রয়েছে। ওষুধের ওপর থেকে সর্বাধিক ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহারের দাবি তুলেছেন তাঁরা। সংগঠনের দাবি বাজারে টিকে থাকতে কিছু অসাধু ব্যবসায়ী জাল ওষুধ তৈরি করছে। সংগঠনের ৪০ হাজার ওষুধ বিক্রেতাকে বোঝাবেন যাতে অথরাইজড স্কটিস্ট-র কাছ থেকেই যেন ওষুধ কেনেন। ক্রেতাদেরকেও ওষুধ মেমো নিতে বলছেন। সংগঠনের আরও দাবি মাত্র ৩৫ শতাংশ ওষুধ কোম্পানি অনুমতি রয়েছে কিআর কোড তৈরির। এজন্য জাল ওষুধের কারবার বাজারে রমরমিয়ে চালাতে পারছেন অসাধু ব্যবসায়ীরা। জাল ওষুধ কারবারীদের শাস্তির বিধান নিয়েও প্রশ্ন তলেছেন বিসিডি-র।

এদিকে জাল ওষুধ ব্যবহার বন্ধে ১২ দফা নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। গুণমান পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া ব্যাচের ওষুধ সরকারি হাসপাতালের সেন্ট্রাল মেডিক্যাল স্টোর থেকে সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। পাইকারি এবং ডিস্ট্রিবিউটরদের কাছেও এই নির্দেশিকা পাঠানো হয়েছে।