
২৪ অক্টোবর বাংলাদেশের অভিনেত্রী পরীমণির জন্মদিন। বিশেষ দিন উপলক্ষে নায়িকার নিজের যত না উত্তেজনা থাকে, তাঁর চারপাশের সবাই এই দিনটা নিয়ে আরও বেশি করে ভাবে।
সেই প্রমাণই আবার মিলেছে সোশ্যাল মিডিয়ায়।জন্মদিনে বাংলাদেশে থাকবেন না। তাই আগে থেকে সবটা পরিকল্পনা করেছিলেন নায়িকার কাছের ভাই। কর্মসূত্রে আলাপ। কিন্তু রূপটানশিল্পী অর্ক যে কবে তাঁর পরিবারের এক সদস্য হয়ে উঠেছেন, তা নিজেই বুঝতে পারেননি অভিনেত্রী পরীমণি। জন্মদিনের আগে তাই অর্কর কাণ্ড দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অভিনেত্রী।ছবিতে দেখা গেছে,চারিদিকে আলোর রোশনাই, নায়িকার অপেক্ষায় সবাই।ঘিয়ে রঙা সালোয়ার, খোঁপায় বেলফুলের মালা দিয়ে এসেছেন বার্থডে গার্ল অভিনেত্রী পরীমণি। ভাবেননি তাঁর জন্য এত আয়োজন হবে। নায়িকা লিখেছেন, ২৪ অক্টোবর তাঁর জন্মদিন। তার আগেই সেলিব্রেট করে ফেলেছে অর্ক। কারণ এ বার জন্মদিনে দেশে থাকছেন না।পারিবারিক বন্ধনও তাঁদের দৃঢ় হয়েছে সময়ের সঙ্গে। তাই চমকে দিয়ে দিদির জন্য বিশেষ আয়োজন করেছেন পরীমণির আদরের ভাই অর্ক।
অন্যদিকে জন্মদিন পালনের ছবিতে নায়িকার দুই সন্তানকে দেখতে না পেয়ে, খুদেদের খোঁজ নিয়েছে অনেকেই। জন্মদিন উপলক্ষে কী কী পরিকল্পনা করেছেন অভিনেত্রী পরীমণি? তা অবশ্য ক্রমশ প্রকাশ্য।





