সজনে ডাঁটা : গরমে রোগ থেকে মুক্তি 

0
164
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

বসন্তের শুরু থেকেই বাজারে সজনে ডাঁটা এসে গিয়েছে। মাছের পাতলা ঝোল থেকে সুক্তো-গরমে বেশিরভাগ মানুষই খাবারে এই সজনে ডাঁটা রাখছেন।

 তবে সজনে ডাঁটায় যে যে উপাদান রয়েছে, তা অনেক স্বাস্থ্যকর খাবারকেই পেছনে ফেলে দেবে।আসলে প্রোটিন, ফ্যাট, ভিটামিন, ক্যালসিয়াম, কার্বোহাইড্রেট, কপার, ফসফরাস রয়েছে সজনে ডাঁটায়। এদিকে ঋতু ও বসন্তের এই সন্ধিক্ষণে সংক্রমণজনিত সমস্যা বাড়ে। তা ছাড়া গ্রীষ্মে নানা ধরনের অসুখ হানা দিতেই থাকে।ঝুঁকি এড়াতে তাই সজনে ডাঁটা খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। এখন প্রশ্ন হল গরমে এই ডাঁটা খেলে কোন কোন রোগের হাত থেকে মিলবে নিষ্কৃতি।বলা হয়,ডাঁটায় জলের পরিমাণ বেশি। ফলে শরীরে জলের ঘাটতি পূরণ করতে পারেন সজনে ডাঁটা।গরমে শরীর ঠাণ্ডা রাখতেও সজনে ডাঁটার ভূমিকা অপরিসীম। প্রতিদিন যদি এই ডাঁটা খাওয়া যায়, তাহলে গরমে ডিহাইড্রেশনের ভয় কমে।অন্যদিকে পেট খারাপ থেকে গ্যাস-অম্বল, গরমে নানা রোগের ঝুঁকি বাড়ে।শরীর থেকে অত্যধিক ঘাম বেরিয়ে যায় বলে, রোগ প্রতিরোধের ক্ষমতাও অনেকটা কমে যায়।এই অবস্থায় সজনে ডাঁটা রোগের সঙ্গে লড়াই করার শক্তি জোগায়। প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তা ছাড়া ডাঁটায় রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট, যা জীবাণুর সঙ্গে লড়াই করতে সাহায্য করে।

ওপাশে গরমে হজমের গোলমাল হয় প্রায়শই। সুস্থ থাকতে শুধু বাইরের খাবার খাওয়া কমালেই চলবে না। খেতে হবে সজনে ডাঁটাও। পেটের গোলমাল ঠেকাতে এই সবজির জুড়ি মেলা ভার।