
তাঁর ওয়েব সিরিজ় ক্রিমিনাল জাস্টিস এ ফ্যামিলি ম্যাটার সম্প্রতি মুক্তি পেয়েছে। সিরিজ়ের প্রচার নিয়ে ব্যস্ততার মাঝেই ব়ড়সড় চোট পেয়েছেন সুরভীন চাওলা।জানা যাচ্ছে, পিঠে চোট পেয়েছেন অভিনেত্রী। যার ফলে আপাতত ওয়েব সিরিজ়ের প্রচারের থেকে বিরত থাকতে হবে তাঁকে।
ক্রিমিনাল জাস্টিস সিরিজ়ের মাত্র তিনটি এপিসোড মুক্তি পেয়েছে।বাকি এপিসোডগুলিও শীঘ্রই মুক্তি পাবে। তাই সেই সংক্রান্ত প্রচার বাকি রয়ে গিয়েছে।অন্য দিকে, রানা নাইডু সিরিজ়ের দ্বিতীয় সিজ়ন মুক্তি পেয়েছে।সেখানেও রয়েছেন সুরভীন।কিন্তু এই সব ক’টি সিরিজ়ের প্রচারই এখন বন্ধ রাখতে হবে সুরভীনকে।পিঠে চোটের কারণে অভিনেত্রীকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। তবে কী ভাবে চোট পেলেন, তা নিয়ে সুরভীন বা তাঁর সহকারী দল থেকে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। নির্দিষ্ট সময় বিশ্রামের পরেই ফের তিনি কাজে যোগ দেবেন বলে জানা যাচ্ছে।সুরভীনের অভিনয় নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।কাজের বাইরে নিজের ব্যক্তিগত লড়াই নিয়েও মুখ খুলেছেন অভিনেত্রী সুরভীন চাওলা। কখনও তিনি শেয়ার করে নেন বিনোদন দুনিয়ার যৌন হেনস্থার কথা,কখনও কিশোরীবেলার কথা।মাত্র ১৫ বছরের সুরভীনকে দেখে কোনও এক পুরুষ হস্তমৈথুন করেছিলেন। আবার ওই বয়সেই তাঁকে শুনতে হয়েছিল,তিনি নাকি বেশ্যা, সকলের শয্যাসঙ্গিনী হন। এ সব শুনে এতটাই ভেঙে পড়েছিলেন অভিনেত্রী সুরভীন চাওলা যে, অবসাদে ডুবে গিয়েছিলেন।
উল্লেখ্য, ছোট পর্দা থেকে অভিনয়ের সফর শুরু সুরভীনের।২০০৩ সালে কহিঁ তো হোগা ধারাবাহিকে চারু নামে একটি চরিত্রে অভিনয় করেছিলেন সুরভীন। তার পরে হেট স্টোরি টু, আগলি’র মতো ছবিতে অভিনয় করেন সুরভীন চাওলা।
