গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Technology নজরদারি ড্রোন আরও স্মার্ট

    নজরদারি ড্রোন আরও স্মার্ট

    0
    146
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    ড্রোন ব্যবহার করে ভিডিও সিস্টেম তৈরির কাজটি জটিল। এসব ফ্লাইং মেশিন এমন সব জায়গার সরাসরি ভিডিও ক্যাপচারে কাজে লাগে, যেখানে মানুষের পক্ষে পৌঁছানো কঠিন,যেমন দুর্গম এলাকা বা দূরবর্তী স্থানের বেলায়।ড্রোন ব্যবহার করে ভিডিও তৈরির প্রযুক্তি আনক্রুড এরিয়াল ভেহিকেল বা,ইউএভি নামেও পরিচিত।

    তবে ড্রোনকে কম্পিউটার, নেটওয়ার্ক ও সফটওয়্যারের সঙ্গে অ্যাড করে নির্ভরযোগ্য ও উচ্চমানের ব্যবস্থা তৈরির কাজটি মোটেই সহজ কাজ নয়।এ প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করতে ,এসপিএডিই নামের নতুন এক পদ্ধতি তৈরি করেছেন জাপানের ইউনিভার্সিটি অফ সুকুবা’র গবেষকরা, যার পূর্ণরূপ হচ্ছে ,সিমুলেটর-অ্যাসিটেড পার্ফমঅ্যাবিলিটি ডিজাইন মেথোডলজি ফর ইউভিএ-বেজড সিস্টেমস। এটি ড্রোনভিত্তিক ব্যবস্থার উন্নয়নে সহায়ক হবে বলে দাবি তাদের।ইঞ্জিনিয়াররা বিভিন্ন ড্রোনভিত্তিক ভিডিও সিস্টেমকে বাস্তবে ব্যবহারের আগে যেন সেটিকে পরীক্ষা-নিরীক্ষা করে উন্নত করতে পারেন তাই এ নতুন পদ্ধতিটি তৈরি করেছেন গবেষকরা। গবেষকরা বলছেন, ইউএভি বা ড্রোনভিত্তিক ভিডিও সিস্টেম ডিজাইনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হচ্ছে প্রতিবার ড্রোন উড়িয়ে পরীক্ষা না করেই বাস্তব পরিস্থিতিতে এগুলোর পুরো সিস্টেমটি কেমন কাজ করবে তা বোঝা।এখানেই কাজে আসবে এসপিএডিই পদ্ধতিটি।

    এজন্য বাস্তব জগতের আদলে ভার্চুয়াল একটি পরিবেশ তৈরি করেছেন তারা।এ ভার্চুয়াল পরিবেশে বাস্তব ড্রোনের মতো উড়ে বেড়িয়ে ভিডিও ক্যাপচার করেছে একটি সিমুলেটেড ড্রোন। এর থেকে প্রাপ্ত ভিডিও ডেটা এরপর এক কম্পিউটারে প্রক্রিয়া করেছেন গবেষকরা। যার মাধ্যমে তারা ভিডিওর মান, বস্তু শনাক্তকরণ সক্ষমতা ও শক্তি ব্যবহার’সহ পুরো সিস্টেমটির কর্মসক্ষমতা পরিমাপ করেছেন।