গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Entertainment সুস্মিতার ‘শোর মচা’ আইটেম ড্যান্স

    সুস্মিতার ‘শোর মচা’ আইটেম ড্যান্স

    0
    144
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    অভিরূপ ঘোষ পরিচালিত মৃগয়া সিনেমার আইটেম নম্বরে ঝড় তুলে দিয়েছেন সুস্মিতা চট্টোপাধ্যায়। টলিপাড়ার মিষ্টি নায়িকার শরীরী হিল্লোলে কুপোকাত দর্শক-ফ্যান ফলোয়াররা।

    পান্না সবুজ রঙের সিক্যুইন ব্রালেট।লম্বা ঝুলের স্কার্ট থেকে উঁকি দেওয়া উন্মুক্ত ঊরু যেন চাবুক মারছে নেটপাড়ায়,শোর মচা গানটি নিয়ে যখন তোলপাড় নেট দুনিয়া। অবস্থা এমন নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায়কে,বাংলার মুন্নি বলে সম্বোধন করছেন অনেকে। প্রথমবার আইটেম গার্ল হওয়ার অভিজ্ঞতা নিয়ে অভিনেত্রী সুস্মিতার মন্তব্য, তাঁর প্রথম আইটেম নম্বর, তাও আবার সুনিধি চৌহানের কণ্ঠে,নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছে। তাঁর জন্য বিষয়টা অবশ্যই চ্যালেঞ্জিং ছিল। কারণ তাঁর মনে হয়, আইটেম নম্বরে পারফর্ম করাটা খুব সহজ নয়। তবে আইটেম গার্ল হিসেবে নিজেকে মেলে ধরার সুযোগ পেয়ে সুস্মিতা চট্টোপাধ্যায় কৃতজ্ঞ। আর শুটিংয়ের সময়ও বেশ উপভোগ করেছিলেন বিষয়টা।

    শোর মচা গানটি মুক্তি পাওয়ার পর দর্শক-শ্রোতাদের থেকে খুব ভালো সাড়া পাচ্ছেন। অনেক ভালোবাসাও পাচ্ছেন। এমন সুযোগ দেওয়ার জন্য পরিচালক অভিরূপ ঘোষকে ধন্যবাদ। কোরিওগ্রাফার পঙ্কজ এবং তার টিমকেও ধন্যবাদ জানাতে চান সুস্মিতা চট্টোপাধ্যায়।