
প্রেসিডেন্ট নির্বাচনে প্রচার পরামর্শদাত্রী সুসি ওয়াইলসকে চিফ অফ স্টাফ পদে হোয়াইট হাউসে নিয়োগ দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। প্রশাসনের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের যোগসূত্র তৈরি করাই তাঁর কাজ।
ট্রাম্পের ভাবনা প্রশাসনিক স্তরে রূপায়িত হচ্ছে কি না, তা-ও নজরে রাখবেন তিনি। এই প্রথম হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ পদে কোনও মহিলাকে নিযুক্ত করা হয়েছে। মূলত সুসি ওয়াইলসের পরামর্শেই নির্বাচনের সময় নিজের প্রচার কৌশল ঠিক করেছিলেন ট্রাম্প। নির্বাচিত প্রেসিডেন্টের ঘনিষ্ঠমহল সূত্রে খবর, প্রচারপর্বে ট্রাম্পকে সময়ানুবর্তী এবং নিয়মনিষ্ঠ করে তুলতে অনেকটাই সফল হয়েছিলেন সুসি। ফ্লরিডানিবাসী এই প্রচারকৌশলী দীর্ঘ দিন ধরেই রিপাবলিকান পার্টির হয়ে কাজ করেন।
১৯৮০ সালে রোনাল্ড রেগনের আমলেও প্রচার কৌশল নির্ধারণের দায়িত্বে ছিলেন তিনি। তবে বরাবরই প্রচারের আলো থেকে দূরে থাকতে ভালোবাসেন সুসি।
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া









