স্বামীর পরকিয়া সন্দেহ, সহকর্মীকে কুপিয়ে খুন

0
157
ছবি সৌজন্যে : এক্স

স্বামীর সঙ্গে পরকীয়া সন্দেহে তাঁর অফিসের সহকর্মী তরুণীকে কুপিয়ে খুন করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জব্বলপুরের প্রফেসর কলোনি এলাকায়। পাশাপাশি আরও এক জনকে ধারালো অস্ত্রের আঘাতে আহত পালানোর চেষ্টা করেছিলেন মহিলা।

কিন্তু পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, ধৃত শিখা মিশ্রের স্বামী একটি নির্মাণসংস্থা চালাতেন। সেখানেই কাজ করতেন অনিকা। শিখার সন্দেহ হয়, অনিকা তাঁর স্বামীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। সন্দেহের বসেই  অনিকাকে ফোন করে দেখা করতে চেয়েছিলেন শিখা মিশ্র। সোনম রজক নামের একজনের বাড়িতে দুজন দেখা করে। সেখানেই দুজনের মধ্যে বচসা শুরু হয়। ঝামেলার মাঝে ধারালো অস্ত্র দিয়ে অনিকাকে আঘাত করেছে শিখা। আক্রমন ঠেকাতে গিয়ে সোনাম নামে এক মহিলা আক্রান্ত হয়েছেন। অনিকা ঘটনাস্থলেই মারা যান। সোনমকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিলেন অভিযুক্ত। সাতনা স্টেশন থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি ভিনরাজ্যে পালানোর পরিকল্পনা করেছিলেন বলে প্রাথমিক ধারনা করছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। মহিলার স্বামীকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।