গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National স্থগিত ‘অপারেশন শিল্ড’ মকড্রিল

    স্থগিত ‘অপারেশন শিল্ড’ মকড্রিল

    0
    136
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    আপাতত স্থগিত অপারেশন শিল্ড মকড্রিল। বৃহস্পতিবারই অসামরিক মহড়ার আয়োজন করা হয়েছিল রাজস্থান, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও জম্মু-কাশ্মীরে। পাঞ্জাব সরকার জানিয়েছেন, আগামী ৩ জুন ওই রাজ্যে মক ড্রিল ও ব্ল‍্যাক আউট করা হবে।
    বাকি রাজ্য কবে হবে মহড়া, তা এখনও পর্যন্ত জানা যায়নি। এর আগে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল, ৭ মে দেশের ২৪৪ টি জায়গায় অসামরিক মহড়া আয়োজিত হবে। তবে গত ৬ মে মধ্যরাতে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী।
    আঘাত করা হয়েছিল পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটিগুলিতে। চার দিন ধরে চলার পরে সংঘর্ষ বিরতি ঘোষণা করা হয়েছিল। তারপর ফের মহড়ার কথা ছিল।