‘সুটিয়া ফাইলস’, বরুণ বিশ্বাসের বাড়িতে সিআইডি

0
22
ছবি সৌজন্যে : নিজস্ব

সুটিয়া গণধর্ষণকাণ্ডের অন্যতম সাক্ষী শিক্ষক বরুণ বিশ্বাসের হত্যা মামলার তদন্ত ফের শুরু হয়েছে। কিছুদিন আগেই পুনর্তদন্তের দাবি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হয়েছিলেন বরুণ বিশ্বাসের দিদি।

মুখ্যমন্ত্রী আশ্বস্ত করার কয়েকদিনের মধ্যেই সিআইডির তদন্তকারী দল পৌঁছে গিয়েছে গোবরডাঙায় বরুণ বিশ্বাসের বাড়িতে। বৃহস্পতিবার ওই বাড়িতে গিয়ে বরুণ বিশ্বাসের পরিবারের সঙ্গে কথা বলেছেন। তথ্যও সংগ্রহ করেছেন। সিআইডি-র এই তৎপরতায় বিশ্বাস পরিবার খুশি। দীর্ঘ ১ বছর পর ন্যায়বিচার পাওয়া যাবে বলে আশাবাদী তাঁরা।

প্রসঙ্গত বরুণ বিশ্বাস হত্যায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা হাবড়ার তৎকালীন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের ভমিকা ছিল বলে অভিযোগ করেছে বিশ্বাস পরিবার।