টাকা তোলো, হুটার বাজিয়ে কালীঘাটে যাও, দুর্নীতি ইস্যুতে তোপ শুভেন্দুর

0
356
ছবি সৌজন্যে : নিজস্ব

পাণ্ডবেশ্বরের সভা থেকে দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। খোঁচা দিয়ে বলেছেন টাকা তোলো আর হুটার বাজিয়ে কালীঘাটে যাও।

তিনি বলেছেন একদিকে বালি চিচিংফাঁক, অন্যদিকে কয়লা পাচার। নদীর অস্তিত্বকেই মুছে দিচ্ছে তৃণমূল। কয়লা সিন্ডিকেট চালু হয়ে গিয়েছে। একদিকে মাফিয়া, অন্যদিকে পুলিশ। তোলা তোলো, টিনে ঢোকাও সামনে পিছনে হুটার বাজিয়ে কালীঘাটে পৌঁছে দাও, এটাই চলছে।

আমার পাড়া, তৃণমূল ছাড়া, রাজ্য সরকারের প্রকল্প আমার পাড়া, আমার সমাধান ক্যাম্প নিয়ে পাল্টা স্লোগান তুলেছেন শুভেন্দু অধিকারী। পুলিশকেও সতর্ক করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।