
হিন্দু ভোটারদের ডেকে নোটিস দিয়ে বাংলাদেশি নন প্রমাণ করার কথা বলছে উত্তর চব্বিশ পরগনার বাগদার বিডিও। নথি সহকারে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
নির্বাচন কমিশনকে শুভেন্দু বলেছেন, অবিলম্বে কৃষ্ণনগরের বিডিওকে বহিষ্কার করতে হবে। বিজেপি পরিষ্কার বলতে চায়, সিইও-র ইনচার্জ পশ্চিমবঙ্গ এবং ইসিআইকে’ও, সাদা কাগজে দরখাস্ত দিলে যদি বিডিও তার তদন্ত করেন, এবং এই হিন্দু ভোটারদের ডিস্টার্ব করেছেন, তাহলে এই বিডিওকে সাসপেন্ড করার জন্য বলা হবে। তিনি বিডিও সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হিন্দু ভোটারদের ডাকা বন্ধ করবেন। এক্ষেত্রে আইন খুব পরিষ্কার। যিনি আপত্তি জানাবেন তাঁকেই প্রমাণ করতে হবে যে ইনি ভারতের নাগরিক নন।
ইতিমধ্যেই দিল্লিতে জানানো হয়েছে। এই মর্মে তিনি তোপ দেগে বলেছেন, একদিকে রোহিঙ্গাদের এনে গোটা রাজ্য ছেয়ে দেওয়া হচ্ছে, উল্টোদিকে লাভলি খাতুনকে প্রধান করে যে দল, সেই দল হিন্দু ভোটারদের বেছে বেছে নাম কাটার উদ্যোগ গ্রহণ করেছে।
