
রাজ্যটাকে বাংলাদেশ, আফগানিস্তান পরিকল্পনা করা হয়েছে। ফের একবার মুর্শিদাবাদ নিয়ে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। রবিবার জাফরাবাদে নিহত বাবা-ছেলের বাড়িতে গিয়েছিলেন তৃণমূলের সাংসদ-বিধায়করা।
সেই প্রসঙ্গেই রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন মোঘল, পাঠানরা চেষ্টা করে পারেনি। এখন মমতা বন্দ্যোপাধ্যায় সেই চেষ্টা করছে। তাঁর কথায় যতজনকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে তারা প্রত্যেকেই স্থানীয়। যাদের প্রত্যেকের বয়স ১৯ থেকে ২৩-র মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন সম্বিত পাত্রও। যে বাংলাদেশি অনুপ্রবেশকারীর জন্য সংসদে কাগজ ছুঁড়ে পদত্যাগের করতে চেয়েছিলেন। সেই বাংলাদেশি অনুপ্রবেশকারীরাই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাঙ্ক। আক্রমণ করেছেন সম্বিত পাত্র।
বারাসতের সভা থেকে বিজেপি সাংসদ সম্বিত পাত্র বলেছেন যে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের জন্য ২০০৫-এ সংসদে তদকালীন স্পিকার সোমনাথ চ্যাটার্জির ওপর কাগজ ছুঁড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তাঁর আমলেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাড়বাড়ন্ত।








