
বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার না করা হলে প্রতিবাদে পথে নামবে বিজেপি। হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। এক সপ্তাহের মধ্যে বিদ্যুতের মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি।
শুভেন্দু অধিকারী বলেছেন সোমবার বিজেপির ৩ কাউন্সিলর সিইএসসি দফতরে যাবেন এবং বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানাবেন। তা করা না হলে ৮ জুলাইয়ের পর সিইএসসি অভিযানের তারিখ ঘোষণা করা হবে। ১৫ তারিখের পর বিধাননগরের বিদ্যুৎ ভবন অভিযান হবে। সিইএসসিকে খোঁচা দিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন সিইএসসি তৃণমূলের নির্বাচনী বন্ডে টাকা দেয়। সেই টাকাই এবার জনগণের থেকে তুলছে।
