
মমতা বন্দ্যোপাধ্যায়েরর পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় নয় তোলাবাজিতে ব্যস্ত। উত্তর ২৪ পরগণার বারাসত কলোনী মোড়ে ট্রাকচালকের থেকে সিভিক ভলান্টিয়ারের টাকা নেওয়ার ভিডিও এক্স পোস্টে দিয়ে এমনই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দু-র পোস্ট করা ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন সিভিক ভলান্টিয়ার জাতীয় সড়কের উপর প্রতিটি ট্রাকের চালকের কাছ থেকে প্রকাশ্যে টাকা নিচ্ছেন। রাজ্যের বিভিন্ন জায়গায় জাতীয় সড়কের উপর এভাবেই প্রতিদিন টাকা তোলে পশ্চিমবঙ্গের পুলিশ। বিভিন্ন থানার চুক্তিভিত্তিক চাকরিরত সিভিকদের দিয়ে এই তোলাবাজি করানো হয়। কোনও চালক এই তোলা দিতে অস্বীকার করলে তার কপালে নেমে আসে চরম দুর্ভোগ, তাদেরকে বিভিন্ন ভাবে হেনস্থা করা হয়।
শুভেন্দুর আরও মন্তব্য, পুলিশ এখন সাধারণ জনগনকে নিরাপত্তা দিতে অক্ষম। সামান্য আইপিএল-র ম্যাচেও তারা নিরাপত্তা দিতে অক্ষম। তারা এখন দলদাস, চাটুকারিতায় ও তোলাবাজিতে পারদর্শী।









