
মমতা বন্দ্যোপাধ্যায় এখন কম্পার্টমেন্টাল সিএম। দিল্লিতে দাঁড়িয়েছে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার দিল্লির সিআর পার্কে বিজেপি প্রার্থীদের হয়ে ভোটপ্রচারে নামেন শুভেন্দু অধিকারী। দিল্লির মানুষকে ভোটের মাধ্যমে আপকে জবাব দেওয়ার কথা বলেছেন তিনি। পাশাপাশি, সেই একই সুরে তোপ দাগেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধেও। তাঁর কথায়, ইন্ডিয়া জোটের অন্যতম ছিল তৃণমূল কংগ্রেস। ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি নন্দীগ্রামে হারিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এখন মুখ্যমন্ত্রী নন। কম্পার্টমেন্টাল সিএম। ২০২৬ সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবেন। তার আগে মানুষ দিল্লিতে জবাব দেবেন।
এরপরই দুর্নীতি, পরিবারবাদ ও তুষ্টিকরণের কথা টেনে অরবিন্দ কেজরিওয়াল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেছেন, দেশের যেখানেই এদের সরকার আছে, সেখানেই এরা ব্যর্থ হচ্ছে। চোরে চোরে মাসতুতো ভাই।
