গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata তৃণমূলকে সরাতে গুলি খেতেও রাজি শুভেন্দু

    তৃণমূলকে সরাতে গুলি খেতেও রাজি শুভেন্দু

    0
    108
    ছবি সৌজন্যে : নিজস্ব

    এই সরকারকে সরাতে গুলি খেতেও রাজি। কসবাকাণ্ডের প্রতিবাদে রাসবিহারী মোড় থেকে ল’কলেজ পর্যন্ত মিছিল করেছেন শুভেন্দু অধিকারী।

    সেখান থেকেই আক্রমণ করেছেন তিনি। বৃষ্টি মাথায় নিয়েই মিছিলে সামিল হয়েছিলেন বিরোধী দলনেতা সহ বিজেপির কর্মী সমথকরা। বৃষ্টি মাথায় নিয়েই কসবার দিকে এগিয়ে চলে মিছিল। কন্যা বাঁচাও স্লোগান ওঠে মিছিল থেকে। বৃষ্টিতে ভিজতে ভিজতেই রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন বাংলায় প্রচর মা-বোনেরা কাঁদছেন। অভয়ার চোখ দিয়ে রক্ত বেরিয়েছে। তাঁর বৃষ্টিতে ভেজাটা বড় ব্যাপার নয়। যত বৃষ্টি হবে তত তাড়াতাড়ি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় হবে। প্রয়োজনে গুলি খেতেই রাজি আছেন।

    রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন বৃহস্পতিবার নতুন সভাপতিকে স্বাগত জানাবেন। নতুন নেতৃত্বের হাত ধরে নতুন লড়াইয়ের কর্মসূচি নেওয়া হবে।