বিজেপি বিধায়কদের কাগজ বন্ধ, স্পিকারের ঘোষণায় তোপ শুভেন্দুর

0
357
ছবি সৌজন্যে : নিজস্ব
বিধানসভার কার্যবিবরণীর কাগজ ছিঁড়ে বিক্ষোভ দেখানোয় বিজেপি বিধায়কদের কাগজ দেওয়া হবে বলে ঘোষণা করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআট করেন বিজেপি বিধায়করা।
এই ঘটনায় স্পিকারের ভূমিকার সমালোচনা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন ভারতীয় সংবিধানের বিরলতম ঘটনা যে বিরোধী দলনেতা বিধায়কদের বুলেটিন সহ কার্যবিবরণীর কোনও কাগজ দেওয়া হবে না নির্দেশ দিয়েছেন স্পিকার। তারপরেই শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেছেন বিজেপি বিধায়করা প্রতিদিন দিস্তা কাগজ নিয়ে যাবেন, প্রয়োজনে বিধানসভায় প্রতিবাদ জানিয়ে কাগজ ছিঁড়বেন। বিজেপি বিধায়কদের আনা একটি মুলতুবি প্রস্তাবকে ঘিরে ফের উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা।
মুলতুবি প্রস্তাব খারিজ হতেই বিজেপি বিধায়করা স্লোগান দিতে থাকেন। বিধানসভার কার্যবিবরণীর কাগজ ছিঁড়ে বিধানসভার কক্ষ ত্যাগ করেন।