
বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে জড়িতদের কাউকে রেয়াত করা হবে না। এমনই কড়া বার্তা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, বারুইপুরে দোষীদের ইতিমধ্যেই সবাইকে গ্রেফতার করা হয়েছে।
আরও যদি কেউ জড়িত থাকে তাহলে তাঁদেরও গ্রেফতার করবে বিজেপির সরকার।এদিকে, রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, এই জঘন্য নারকীয় ঘটনার পিছনে যাঁরা যাঁরা জড়িত তাঁদের সবাইকে গ্রেফতার করা হয়েছে।
আর এই ধরণের ঘটনা কোনও সভ্য সমাজে কাম্য নয়। মহিলাদের সর্বোচ্চ নিরাপত্তা সুনিশ্চিত করাই বিজেপির এবং মুখ্যমন্ত্রীর লক্ষ্য। আর এই সুই দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস রাজনীতি করছে, যা লজ্জার।
