গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata দিদির ঘরে ঢুকে হারিয়েছেন শুভেন্দু – শাহ

    দিদির ঘরে ঢুকে হারিয়েছেন শুভেন্দু – শাহ

    0
    22
    ছবি সৌজন্যে : নিজস্ব
    যাঁর হাত ধরে বিজেপিতে যোগদান, সেই অমিত শাহই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেছেন। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য শুভেন্দু অধিকারীকে কুর্নিশও জানিয়েছেন অমিত শাহ।
    খোঁচা দিয়ে বলেছেন মমতা দিদি একটা ইন্টারভিউতে বলেছিলেন তিনি শুভেন্দুর ঘরে গিয়ে ভোটে লড়েছেন। এবার তো শুভেন্দু অধিকারীই দিদির ঘর ভবানীপুরে এসে তাঁকে হারিয়েছেন। শুভেন্দু অধিকারীকে জেতানোর জন্য ভবানীপুরবাসীকে ধন্যবাদও জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন শুভেন্দুদা অত্যন্ত কঠিন লড়াই করেছেন। নন্দীগ্রামের সঙ্গে সঙ্গে ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় থেকে তাঁকে হারিয়েছেন।
    অমিত শাহ আরও বলেছেন বাংলায় সুশাসন এবং জনতার সুরক্ষা দিতে তিনিই যোগ্যতম ব্যক্তি। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে ছাড়া কারও নামই কেউ প্রস্তাব করেনি।