
তৃণমূলে যোগদানের দিনেই জন বার্লার বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার তৃণমূল ভবনে যোগদানের পর জন বার্লা দাবি করেছিলেন শুভেন্দু অধিকারীর জন্য বেলের জমিতে বেসরকারি হাসপাতাল তৈরি করতে পারেন নি।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যে জন বার্লাকে পাল্টা চ্যালেঞ্জ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন জন বার্লাকে তার বক্তব্য প্রমাণ করতে হবে। আইনজীবীর মারফত চিঠি পাঠাচ্ছেন তিনি। ৪৮ ঘণ্টার মধ্যে প্রমাণ করতে না পারলে মামলা করা হবে। রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন জন বার্লা তো একবছর ধরেই তৃণমূলে রয়েছেন। তাঁর কথায় জন বার্লা যে কথা বলেছেন সেটা পুরো আইপ্যাকের স্ক্রিপটেড। এর কারণ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন, সেই গাত্রজ্বালা থেকেই তাঁর বিরুদ্ধে রোজ বিভিন্নভাবে আক্রমণ করা হয়।
তিনি আরও বলেছেন জন বার্লা প্রত্যক্ষভাবে বিরোধিতা করার পরেও মনোজ টিগ্রা জিতেছেন।







