গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata শর্ত চাপিয়ে শুভেন্দুর উত্তরকন্যা অভিযানে অনুমতি

    শর্ত চাপিয়ে শুভেন্দুর উত্তরকন্যা অভিযানে অনুমতি

    0
    190
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    ২১ জুলাই তৃণমূলের মেগা ইভেন্টের দিনেই শিলিগুড়িতে শুভেন্দু অধিকারীর উত্তরকন্যা অভিযানের অনুমতি দিয়েছে হাইকোর্ট।

    তবে উত্তরকন্যা অভিযানে বিজেপির যুবমোর্চাকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শর্ত বেধে দিয়েছেন। তিনবাত্তি মোড় থেকে চুনাভাটি মোড় ভিডিওকন গ্রাউন্ড পর্যন্ত মিছিল করা যাবে। প্রতিটি গ্রুপে ১০০ জনের বেশি মিছিলে থাকতে পারবেন না। তবে সভায় ১০ হাজার মানুষ উপস্থিত থাকতে পারবেন বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি।

    কসবা ল’কলেজে গণধর্ষণকাণ্ডের প্রতিবাদে ২১ জুলাই বিজেপির যুবমোর্চার ব্যানারে উত্তরকন্যা অভিযানের ডাক দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একইদিনে তৃণমূলের সভা থাকায় পুলিশের তরফে অনুমতি দেওয়া হয়নি। এরপরেই হাইকোর্টের দ্বারস্থ বিজেপি।