শেখ শাহজানদের ফাঁসি হবেই, হুঙ্কার শুভেন্দুর

0
98
ছবি সৌজন্যে :ফেসবুক

শেখ শাহজানদের ফাঁসি হবেই। ন্যাজাটের সভা থেকে হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি ২০২৬-এ বিজেপি ক্ষমতায় আসবে। সরকার গঠনের আগে শেখ শাহজাহানের ফাঁসি হবে।

ওই সভা থেকে সন্দেশখালির বাসিন্দাদের নিশ্চিন্তে থাকতে বলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যেভাবে প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল, দেবদাস মণ্ডলদের নৃশংসভাবে শাহজাহানবাহিনী খুন করেছে এটা মেনে নেওয়া হবে না। শাহজাহানদের বিচার হবেই। মুর্শিদাবাদে ওয়াকফ হিংসায় হরগোবিন্দ দাস, গোবিন্দ দাসের খুন নিয়েও আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।

পরিবার বলেছিল তাঁরা বামেদের ভোট দেন। কিন্তু রাজ্যের বিরোধী দলনেতার দাবি ওখানেও ধর্ম দেখে হত্যা করা হয়েছে।