
শুভেন্দু অধিকারী যখন বারুইপুরে গিয়ে সব হিসেব নেবেন বলে হুমকি দিয়েছেন, তখন বারুইপুরের তৃণমূল বিধায়ক তথা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দাবি বিজেপির অন্তর্দ্বন্দের ফলে এমন ঘটনা ঘটেছে।
তাঁর প্রশ্ন বিধানসভায় বলতে পারছেন না বলে বারুইপুরে গিয়ে বলতে হবে এটা কোথাকার নিয়ম। পরিষদীয় গণতন্ত্রের কথা বলে বিধানসভার কথা বিধানসভায় না মিটিয়ে বারুইপুরে মেটানোর কথা কেমন রাজনীতি। বিমান বন্দ্যোপাধ্যায়ের কথা শুভেন্দু অধিকারীর ধর্ম মন্তব্য বারুইপুরের মানুষ গ্রহণ করেনি বলেই কিছু মানুষ হয়ত বিক্ষোভ দেখাতে পারেন।
কিন্তু যে অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী তেমনটা কিছুই হয়নি।







