লোধা শবরদের মাঝে শুভেন্দু, খেলেন পিঠেপুলি

0
421
ছবি সৌজন্যে : নিজস্ব
মকর সংক্রান্তিতে মাটিতে বসে লোধা শবরদের সঙ্গে পিঠে পুলি গেলেন শুভেন্দু অধিকারী ঝাড়গ্রামে লোধা শবরদের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। বৃহস্পতিবার ১৫ জানুয়ারি থেকে নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্প শুরু হওয়ার কথা।
তার আগে মকর সংক্রান্তিতে নন্দীগ্রামে খিচুরি ভোগ, প্রসাদ বিতরণ করা হয়। নিজে না গিয়ে ভাইপো দেবদীপকে পাঠান। কপালে টিকা লাগিয়ে প্রসাদ বিতরণ করেন দেবদীপ। অন্যদিকে শুভেন্দু অধিকারী পৌঁছে যান ঝাড়গ্রামের মানিকপাড়ায়। সেখানে লোধা শবরদের মধ্যে শীতের কঙ্গল, গোবিন্দভোগ চাল ও গুড় বিতরণ করেন। সেখানে লোধা শবরদের বিভিন্ন অভাব অভিযোগের কথা শোনেন।
কথা বলতে বলতেই পিঠে পুলিতে খান তিনি। এক শবর পরিবারে মধ্যাহ্নভোজ সারেন বিরোধী লনেতা।