
পুলিশের লাঠিতে ১০০ জনেরও বেশি আন্দোলনকারী আহত হয়েছেন। অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।
তাঁর অভিযোগ আক্রান্ত হয়েছেন অভয়ার মা-বাবাও। মহিলাদের গায়েও হাত তোলা হয়েছে।বিধায়কদেরও লাঠি দিয়ে মারা হয়েছে। অশোক দিন্দা, অর্জুন সিংদের মারধর করা হয়েছে। বেশ কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। হুঁশিয়ারি দিয়ে বলেছেন এর ফল ভগতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে।
সুর চড়িয়ে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ধ্বংস হবেনই। শুভেন্দু অধিকারী অবস্থান শুরু করতে একে একে বিক্ষোভে যোগ দেন বিজেপি বিধায়ক থেকে কর্মী সমর্থকরা।





