
আইসি লিটন হালদার সাসপেন্ড হবেন। ফের দাবি করে শুভেন্দু অধিকারী বলেছেন ৩ দিন আগেই তিনি বলে দিয়েছিলেন আইসির-র ফোন বাজেয়াপ্ত করা হবে কিভাবে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে তার জন্য।
রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন অনুব্রত মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। তাঁর কিছু হবে না। বরং বিপদ হবে আইসি লিটন হালদারের। তিনি বলেছেন আইসি লিটন হালদারের ফোন বাজেয়াপ্ত হয়েছে। বিভাগীয় তদন্ত হচ্ছে। এবার সাসপেন্ড করা হবে।
এদিকে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি বলেছেন দিদির নির্দেশ না পেলে পুলিশের ক্ষমতা নেই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে। অন্য লোকে করলে মজা বুঝতেন।






