
ওপারের কালচার, এপারে আমদানি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমতার সভা থেকে এভাবেই আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।
তাঁর কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের অধঃপতন হয়েছে।পশ্চিমবঙ্গে জাতীয়তাবাদ বিপন্ন। বিকাশবাদকে প্রতিষ্ঠা করার জন্য বাংলায় পরিবর্তন প্রয়োজন। যেখানে বদলও হবে, বদলাও হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরও বলেছেন এই আমতা, উদয়নারায়ণপুরে কাজ না থাকায় বাড়ি ছেড়ে অন্যরাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করছেন মানুষজন। এরজন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে শিল্পের বেহাল দশা। পরপর জুটমিল বন্ধ। রাজ্যটা জামাতদের হাতে চলে গিয়েছে। ওপার অর্থাৎ বাংলাদেশের কালচারকে আমদানি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তাই পরিবর্তন প্রয়োজন। বিজেপি ক্ষমতায় এলে মাফিয়া, সিন্ডিকেট রাজ থাকবে না।
