মুখ্যমন্ত্রী বলেছিলেন বিএসএফ পারবে না, তোপ শুভেন্দুর 

0
101
ছবি সৌজন্যে : নিজস্ব
পূর্ণম কুমার সাউয়ের মুক্তির পর মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায় মুখ্যমন্ত্রী বলেছিলেন বিএসএফ পারেনি, তিনি অন্যভাবে চেষ্টা করছেন।
তাঁর প্রশ্ন তবে কি মুখ্যমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের যোগাযোগ রয়েছে। শুভেন্দু অধিকারী আরও বলেছেন অনেক আগেই বিএসএফ আধিকারিকরা বাড়িতে গিয়ে আশ্বস্ত করে এসেছিলেন। অপারেশন সিঁদুর না হলে আগেই পূর্ণেন্দু কুমার সাউকে ছেড়ে দিত পাকিস্তান। রাজ্যের বিরোধী দলনেতা পূর্ণম কুমার সাউয়ের মুক্তির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিএসএফকে ধন্যবাদ জানিয়েছেন।
স্বভাবতই সব ভারতীয়র কাছে বুধবার খুশির দিন। শুভেন্দু অধিকারী আরও বলেছেন এবার বাংলাদেশে বন্দি শীতলকুচির কৃষক উকিল বর্মনকে ফেরানোর জন্য চাপ দেওয়া হবে।