
শোভন চট্টোপাধ্যায়কে ফেরাতে তৃণমূলে তৎপরতা শুরু হয়েছে বলে জল্পনা বেড়েছে। শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে কুণাল ঘোষ, অরূপ বিশ্বাসের যাওয়া সেই জল্পনাকে আরও জোরদার করেছে।
২১-এ জুলাইয়ের মঞ্চে তৃণমূলে যোগ দিতে পারেন শোভন চট্টোপাধ্যায়। এমনটা শোনাও যাচ্ছে। এই অবস্থায় শোভন চট্টোপাধ্যায়কে তৃণমূলে ফেরানোর নিয়ে বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন ফিরহাদ হাকিমকে সরিয়ে শোভন চট্টোপাধ্যায়কে মেয়র করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়।
