বাহিনীর মঙ্গল কামনায় কালীঘাটে সুকান্ত, রামমন্দিরে শুভেন্দু-র পুজো

0
145
ছবি সৌজন্যে : নিজস্ব
ভারতীয় জওয়ানদের মঙ্গল কামনায় সুকান্ত মজুমদার কালীঘাট এবং শুভেন্দু অধিকারী রামমন্দিরে পুজো দিয়েছে। পহেলগাঁওকাণ্ডের পর মঙ্গলবার মধ্যরাতে জঙ্গি ঘাঁটিগুলো ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় বাহিনী।
দেশবাসীর আকাঙ্খা পূরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সেনাবাহিনী যাতে আগামী দিনে আরও শক্তিশালী হয়। দেবী কালীর কাছে সেই প্রার্থনাই করেছেন সুকান্ত মজুমদার। অন্যদিকে সেনাবাহিনীর সাফল্যে সেন্ট্রাল অ্যাভিনিউ-র রাম মন্দিরে পুজো দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন যেভাবে ভারতীয় বাহিনী পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে সব ভারতীয়র কাছে এটা গর্বের।
ভারতীয় বাহিনী এভাবেই এগিয়ে চলুক। দেবতা রাম কাছে তারই প্রার্থনা করেছেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।