বারুইপুরে হেনস্থা, পুলিশে অভিযোগ শুভেন্দুর 

0
133
ছবি সৌজন্যে : নিজস্ব
বারুইপুরে বিজেপির মিছিলে হামলার অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বারুইপুর পুলিশ জেলায় ইমেলে অভিযোগ জানিয়েছেন শুভেন্দু অধিকারীরর আইনজীবী।
শুভেন্দু অভিযোগ করেছেন, তাঁর গাড়িতে ধাক্কাধাক্কি করা হয়েছে। লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয়েছে, হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, শুভেন্দু অধিকারীর পূর্ব নির্ধারিত কর্মসূচিতে নিজস্ব ভিডিয়ো টিম পাঠিয়েছিল পুলিশ। ভিডিয়ো রেকর্ডিং হয়েছে।
শুভেন্দু যেখানে যেখানে গিয়েছিলেন, যেখানে সভা করেছিলেন, যে এলাকায় তাঁর ওপর হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ, সমস্তটাই ভিডিয়োগ্রাফি করে পুলিশ। সেই ভিডিয়োগ্রাফিও খতিয়ে দেখছে পুলিশ। আদৌ ওই ধরনের কোনও ঘটনা ঘটেছে কিনা, তা যাচাই করে দেখা হচ্ছে।