
আইপ্যাককাণ্ডে মুখ্যমন্ত্রীর ভূমিকার প্রশ্ন তুলে পথে নেমেছেন শুভেন্দু অধিকারী। যাদবপুর এইট বি বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু করে শেষ হয়েছে দেশপ্রিয় পার্কে।
শুক্রবারই আইপ্যাককাণ্ডে ইডির তল্লাশির প্রতিবাদে এই যাদবপুর থেকে মিছিল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইপ্যাককাণ্ডে মুখ্যমন্ত্রীর ভূমিকার পাশাপাশি চন্দ্রকোণায় শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার প্রতিবাদ জানানো হয়েছে। মিছিল থেকে প্রশ্ন তোলা হয়েছে কেন বারবার এরাজ্যে বিরোধীরা আক্রান্ত হবেন। ফাইল চোর কাটআউট হাতে নিয়ে মিছিলে সামিল হয়েছিলেন বিজেপির নেতাকমীরা। মিছিল থেকে শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন ফাইল, ল্যাপটপ চুরি করে ইডির আইনগত অধিকারে হস্তক্ষেপ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আইন হাতে তুলে নিয়ে সংবিধান ভেঙেছেন। মুখ্যমন্ত্রীর চেয়ারের গরিমা নষ্ট করেছেন।








